শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থয়ানে এ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

শুকনো খাবার বিতরণ করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, খোরশেদ আলম রেজা, ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সিকিমের পানিতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তী ২শত ৮০টি পরিবারের মাঝে চাল ১০কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, লবন ১কেজি, চিনি ১কেজি, হলুদ গুড়া, মরিচ গুড়া ও ধনিয়া গুড়া বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone