শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
পানির স্রোতে তিস্তায় ভেসে এলো অজ্ঞাত দুই যুবকের লাশ

পানির স্রোতে তিস্তায় ভেসে এলো অজ্ঞাত দুই যুবকের লাশ

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (৬ অক্টোবর) সকালের দিকে তিস্তার চর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে একই এলাকা থেকে অজ্ঞাত আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে থেকে পানি কমতে থাকে তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে একই এলাকায় আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক দু’জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে তিস্তা নদী তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ একই এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা ভারতের নাগরিক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone