শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এস.এস.সি ব্যাচ ২০২৬ এর পাঠ সমাপনী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যাঁরা ‎বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে- প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে- বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামী আটক ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকেরা সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
কাচারীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা বেগম-এঁর ইন্তেকাল

কাচারীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা বেগম-এঁর ইন্তেকাল

রোববার (২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাচারীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্জিনা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি স্বামী, ১পুত্র-২কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

মরহুমা আর্জিনা বেগম-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকাসহ লালমনিরহাট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, মরহুমা আর্জিনা বেগম-এঁর দুই মেয়ের একজন বুয়েটে ও একজন দিনাজপুর মেডিকেল কলেজে পড়ছে। ছোট ছেলে ক্লাস ওয়ানে পড়ে। তাঁর স্বামী তিস্তা ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone