শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশ করণীয় শীর্ষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশ করণীয় শীর্ষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” স্লোগান নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশ করণীয় শীর্ষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone