শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ

ফুল সাগরে একটি বাঁশের টারই মানুষের ভরসা!

Exif_JPEG_420

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নে রত্নাই নদী (ফুল সাগর)র উপর একটি পাকা সেতুর অভাবে দুইপাড়ের মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের টারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।

 

সরেজমিনে গিয়ে জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের বনগ্রামে রত্নাই নদী (ফুল সাগর)র উপর সাধারণ মানুষ অস্থায়ী বাঁশের টার দিয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।

 

এদিকে রত্নাই নদী (ফুল সাগর)র বাঁশের টারের পূর্ব পার্শ্বে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় অবস্থিত।

 

অপরদিকে রত্নাই নদী (ফুল সাগর)র বাঁশের টারের উত্তর পার্শ্বে বনগ্রাম ও দক্ষিণ পার্শ্বেও বনগ্রাম অবস্থিত।

 

এ এলাকাগুলো কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা সেতু না থাকায় এ এলাকায় স্কুল, কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

বনগ্রাম এলাকাবাসী মহসিন (২৮) ও নূর মোহাম্মদ (৫৭) বলেন, বনগ্রাম ফুল সাগরের উত্তর পার্শ্ব থেকে দক্ষিণ পার্শ্ব যাওয়ার সময় অনেক কষ্ট করে পারাপার হতে হয়। এখানে একটি পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে।

 

শিক্ষার্থীরা বলেন, আমাদের এই এলাকা থেকে বিদ্যালয়ে যেতেও অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু হলে দুই পাড়ের মানুষের অনেক উপকার হবে।

 

রিক্সা চালকরা বলেন, আমাদের রিক্সা অন্যের বাড়িতে বৈদ্যুতিক চার্জে রেখে ফুল সাগরের উপর দিয়ে বাঁশের টার বেয়ে আসতে হয়। এখানে একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone