শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ

বজ্রপাতে একজনের মৃত্যু

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে বজ্রপাতে রসুল মিয়া (রাসেল) (২১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের বাবার নাম জব্দুল হক। তারা বুমকা গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, আজ সকালে নিজ শোবার ঘর হতে টিউবওয়েলের পাড়ে যান রসুল মিয়া (রাসেল)। সেখানেই হঠাৎ বজ্রপাতে মারা যান তিনি।

 

মৃত্যু রসুল মিয়া (রাসেল) ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন মর্মে জানা গেছে।

 

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব জানান, বজ্রপাতে বুমকা গ্রামের রসুল মিয়া (রাসেল) এর মৃত্যুর সংবাদ পেয়েছি। সে মোগলহাট ইউনিয়নের বুমকা মৌজার অধিবাসী। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone