শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” স্লোগান নিয়ে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে, সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অর্থব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি প্রবর্তন, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানোর দাবিতে- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইব্রাহীম হোসেন খাঁন-এরঁ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুছ আহমাদ। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়াল। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সংকট আরও ঘনীভূত হচ্ছে। সরকার সংবিধানের দোহাই দিয়ে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ন্যায় কলঙ্কিত নির্বাচন করে আবারও ফাঁকি দিয়ে পার হতে চায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone