শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয় কারণ দর্শানো নোটিশ জেলা পরিষদের সবুজ সার ধৈঞ্চায় বদলে যাচ্ছে কৃষি চিত্র সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার
সাংবাদিকের নানি রহিমা বেগম-এঁর ইন্তেকাল

সাংবাদিকের নানি রহিমা বেগম-এঁর ইন্তেকাল

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পূর্ব আমবাড়ি গ্রামের মরহুম নুরুজ্জামান আহম্মেদ (খোকা ম্যানেজার)-এঁর সহধর্মিণী রহিমা বেগম (৯২) বার্ধক্য জনিত কারণে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের মেয়ের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পর দিন বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের পূর্ব আমবাড়ি গ্রামের পূর্ব আমবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পূর্ব আমবাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রসঙ্গত, মরহুমা রহিমা বেগম সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক মোঃ হেলাল হোসেন কবির-এঁর নানী।

 

মরহুমা রহিমা বেগম-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকাসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক, উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone