শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
জাতীয় পার্টি লালমনিরহাট জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় পার্টি লালমনিরহাট জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “বাংলাদেশ জিন্দাবাদ, পল্লীবন্ধু এরশাদ অমর হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ” স্লোগান নিয়ে “শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পার্টি লালমনিরহাট জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় পার্টি লালমনিরহাট জেলার আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জাতীয় পার্টি লালমনিরহাট জেলার আহ্বায়ক শেরীফা কাদের এমপি-এঁর সভাপতিত্বে জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, এ.টি.ইউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট রেলওয়ে শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলীসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, দীর্ঘ ১০বছর পর জাতীয় পার্টি লালমনিরহাট জেলার এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone