শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে “ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকারের সংগ্রাম চলছেই, চলবেই- সাম্প্রদায়িক সংহিসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলা/ থানা/ পৌরসভায় সকাল-সন্ধ্যা গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্বর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শৈলেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. বিধু ভূষণ রায় সাবু, সাধারণ সম্পাদক জীবন রায়, লালমনিরহাট পৌর শাখার আহবায়ক বিপ্লব কুমার রায়, সদস্য সচিব রতন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিঃ- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন দাবিতে দলে দলে যোগ দিয়ে সমাধিকারের আন্দোলনকে বেগবান করুন আহবানে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone