শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছেলেটি কি তার পরিবারের সন্ধান পাবেনা

ছেলেটি কি তার পরিবারের সন্ধান পাবেনা

চট্টগ্রাম থেকে পথ হারিয়ে লালমনিরহাটে এসেছে একটি ছোট ছেলে।

 

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট মিশন মোড়ের বাস স্ট্যান্ডে ঘুরাফেরা করার সময় স্থানীয়রা ছেলেটি পরিচয় জানতে চাইলে ছেলটি জানায় সে পথ হারিয়ে লালমনিরহাটে এসেছে। পরে তারা লালমনিরহাট সদর থানায় খবর দিলে সেখানে পুলিশ ছেলেটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

রাতে ছেলেটার সাথে কথা হলে সে বলে চট্টগ্রামে আমার নানি বাসে তুলে দিয়েছিল ঢাকা মিরপুর ১০ নামার জন্য। ভুল বাস চালাক ভুল করে লালমনিরহাটে নিয়ে এসেছে।

 

তার পরিচয় জানতে চাওয়া হলে সে বলে মিরপুর ১০ এর কলাবাগান অথবা কলাবাজার এলাকার বস্তিতে তার বাড়ি। তবে বাড়ির পাশে রেলওয়ে স্টেশন রয়েছে, তার নাম আমিন সিকদার, বাবার নাম ইউসুফ সিকদার, দাদার নাম মৃত্যু দেলোয়ার হোসেন। এর বাহিরে সে তেমন কিছু বলতে পারে না।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ছেলেটার পরিবারের সন্ধানে জন্য আমরা মিরপুর থানায় যোগাযোগ করেছি, সেখান থেকে ছেলেটার কথা মতো তার পরিবারের তেমন কোন তথ্য পাওয়া যাচ্ছে না, তবে তার পরিবারের খোঁজ পেলেই ছেলেটিকে তার পরিবারের হাতে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone