শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে

অনেক অন্যরকম

:: জাকি ফারুকী ::
ঝরা পাতার পথ ধরে এগিয়ে যায়
ও কে জানিনা, ভীষন রহস্যময়
জগতের বীরভূমে।
এমন নৈঃশব্দ চারদিকে মন হু হু করে
অনেক অন্যরকম বন, তপোবন বলে
ভূল করে, এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে
যদি বলে যাই,
তোমাকে খুবই চাই,
পালকের বিছানায় স্বপ্নময় পৃথিবীর
রহস্যময়তায়-সাথী হবে না!
দিনমান বনের পাতায়
পাখিদের পালক খুঁজে ক্লান্ত হবো,
তুমি আর আমি।

 

বনভূমি তুমি সাক্ষী থেকো,
পথের ধুলো থেকে গন্ধ ভাসে
মাটি ঝরাপাতা পোকা বাতাসের শিরশির
সবাই দেখে রেখো কতোকাল কুড়ালাম
পালক- আর স্মৃতি পাখির জীবনের।
সেই পাখিরা আজ কোথায় পলাতকা!
কেউ জানিনা বলে
বিস্মৃতির সীমান্তে ফেলে রাখি
অনেক অন্যরকম আমাকে।

 

সময় হলোনা, চেনা হলোনা আমাকে,
হৃদয়ের দুর্বার বাসনাকে পাশে ফেলে।

 

২০/৮/২২ টিনটনফলস।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone