শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত

মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ স্লোগান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাটের বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজির উল্লাহ। এ সময় বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

 

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone