শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের গভীর শোক সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
কালেক্টরেট মাঠে মেলা বন্ধের দাবিতে খেলোয়াড়দের প্রতিবাদ ও মানববন্ধন

কালেক্টরেট মাঠে মেলা বন্ধের দাবিতে খেলোয়াড়দের প্রতিবাদ ও মানববন্ধন

লালমনিরহাটে “খেলা ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগান নিয়ে “যে মাঠে করি খেলা, সে মাঠে কিসের মেলা” এ দাবি রেখে লালমনিরহাট কালেক্টরেট মাঠ সব ধরনের মেলা থেকে নিষিদ্ধ করে দেওয়া ও মাঠটি দেখভাল করে খেলাধূলার জন্য উপযোগী করে দেওয়ার লক্ষ্যে সকল ক্রীড়া প্রেমীদের একজোটে- প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টায় লালমনিরহাটের মিশন মোড় গোল চত্বরে খেলোয়াড়দের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন নিউ স্টার ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আরমান, অতিক্রম এর আহবায়ক হেলাল হোসেন কবির, মাটির মেলা ক্লাবের সদস্য পার্থ, বাপ্পি ইমরান প্রমূখ। এ সময় অন্যান্য খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা জানান, এই মাঠে কয়েক মাস আগে মেলা অনুষ্ঠিত হয়েছে, মেলার পর মাঠটি খেলা ধূলার অনুপযোগী হয়ে পড়েছিল। তাছাড়া মাঠটির পাশে একটি মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়, তাবলিক জামায়াতের কেন্দ্র, মসজিদ ও আবাসিক এলাকা সেখানে মেলা হলে সকলের ক্ষতি হবে। যেমন খেলোয়াড়রা খেলতে পারবেনা তেমনি শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে। সর্বপরি এই সময় মানুষের হাতে টাকা নেই, কৃষকরা অসহায়, তার উপর তিস্তা ও ধরলা নদী ভাঙ্গার কারণে সাধারণ মানুষের মনে চিন্তার ভাজ পরেছে। আর এই সময় মেলা হওয়া কোনভাবে কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone