শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
যৌতুকের কারণে হাজার হাজার মেয়ে অবিবাহিত

যৌতুকের কারণে হাজার হাজার মেয়ে অবিবাহিত

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলে যৌতুকের টাকার কারণে হাজার হাজার বিবাহ যোগ্য মেরে মানবেতর জীবন যাপন করছে।

 

লালমনিরহাটের বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রামের গরীব পিতার ঘরে যে সব বিবাহ যোগ্য মেয়ে রয়েছে তাদের যৌতুকের টাকা দেওয়ার সামর্থ না থাকার কারণে বিবাহ দিতে পারছে না। তাই তারা পিতার কাছে এবং সমাজের কাছে বোঝা হয়ে দাড়িয়েছে।

 

অনেক সময় দেখা যায় যে, গরীব পিতার কোন সুন্দরী মেয়েকে এলাকার প্রভাবশালী মাতব্বর ও ধনী ব্যক্তিরা টাকার খপ্পরে পরে ২/৩ স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে বিয়ে দিচ্ছে। তারা সুযোগ বুঝে গরীব পিতার সরলতার সুযোগ নিয়ে টাউট কাজীর সঙ্গে যোগসাজস করে শুধু ফরমের ৪০/৫০ হাজার টাকার কাবিন নামা দেখিয়ে বিয়ে করছে। পরবর্তীতে কিছু টাকা দিয়ে ঐ ফরম উদ্ধার করে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু দিন পর তালাক দিচ্ছে। পরবর্তীতে ওই সব পিতারা কাবিন নামা খুজে পাচ্ছে না এবং আইন গত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে আবার ওই মেয়েকে তালাক প্রাপ্ত হয়ে পিতার বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছে।

 

খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের হাজার হাজার যুবতী হয়েও সময় মতো বিয়ে হয় না। কারণ শুধু একটাই যৌতুকের টাকা। আর এই যৌতুকের ফলে অনেক মেয়েরা বিয়ের পর লাঞ্চিত, নির্যাতিত এমন কি খুন হতে হচ্ছে। যৌতুকের টাকার কারণেই পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের সংসারে জন্ম এবং পরবর্তীতে তালাক কথা প্রচলিত হয়ে আসছে এবং পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের অভিভাবকরা অশিক্ষিত হওয়ায় আইনগত দিক থেকে তেমন উপকারে আসতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone