শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
অধিকাংশ হাট-বাজারে গণশৌচাগার নেই

অধিকাংশ হাট-বাজারে গণশৌচাগার নেই

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার অধিকাংশ হাট-বাজারে গণশৌচাগার নেই।

 

ময়লা-আবর্জনা ফেলে রাখা হয় যত্রতত্রভাবে সংস্কারের অভাবে বেশ কয়েকটি হাট-বাজারের সেড ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। এ কারণে ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছে।

 

জানা গেছে, প্রতি বছর এসব হাট-বাজার ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব আয় হয় সরকারের।

 

অভিযোগ উঠেছে, রাজস্ব আয়ের টাকা বাজারগুলোর উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা হচ্ছে না। হাট-বাজারগুলোর চিত্র এতই করুণ যা চোখে না দেখলে বিশ্বাসই হবে না।

 

প্রতিটি হাট সপ্তাহে ২দিন বসে আর বাজার প্রতিদিনই বসে। এই হাট-বাজারগুলো বিভিন্ন এলাকা থেকে আসেন ক্রেতা-বিক্রেতা। তাদের জন্য কোন হাট-বাজারে গণশৌচাগার আছে, আবার কোথাও নেই। আর যেখানে আছে তার অবস্থাও একেবারেই নাজুক। বাজারের পানি নিষ্কাশনের নালাগুলো ময়লা-আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone