শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড”দ লালমনিরহাট এর শুভ সূচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড”দ লালমনিরহাট এর শুভ সূচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “বিল্ডিং এইড” বাংলাদেশের শাখা সেলস সেন্টার “ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড” লালমনিরহাট এর শুভ সূচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টায় লালমনিরহাটের সাপটানা রোড ইসলাম মটরস (বাজাজ) শোরুম এর পাশে লালমনিরহাট চেম্বার অব কমার্স সংলগ্ন ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড শাখা সেলস সেন্টার এর আয়োজনে এ শুভ সূচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফিতা কেটে ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড লালমনিরহাট এর শুভ সূচনা করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা কাজী আমজাদ হুসাইন সরকার। এ সময় ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ডের উদ্যোক্তা এবং সি,ই,ও এস. এম আশরাফুল ওয়াকিল, শো-রুম ম্যানেজার মোঃ আতিকুল রিপন, গ্রেটওয়ালের সহকারী ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, আওলাদ হোসেন লিটন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ আব্দুল খালেক বাবু, ইসলাম মটরসের ডিলার মোঃ আনোয়ারুল ইসলাম স্বপন, মেসার্স ধ্রুব এন্টারপ্রাইজের প্রোঃ শেখ মঞ্জুর আলম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড লালমনিরহাট শাখা সেলস সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড লালমনিরহাট এর শুভ সূচনা উপলক্ষে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে গ্রেটওয়াল সিরামিক এর সৌজন্যে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।

 

প্রসঙ্গত, গ্রেটওয়াল সিরামিক এখন ইমপ্রেস-টাইলস বাথ এন্ড বিয়ন্ড এর সাথে লালমনিরহাট শাখা সেলস সেন্টার এ বিভিন্ন সামগ্রী বিক্রয় করবে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone