শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
অবিরাম বৃষ্টিপাতে তলিয়ে গেছে লালমনিরহাটের ধান ক্ষেত ও পুকুর

অবিরাম বৃষ্টিপাতে তলিয়ে গেছে লালমনিরহাটের ধান ক্ষেত ও পুকুর

Exif_JPEG_420

অবিরাম বৃষ্টিপাতে তলিয়ে গেছে লালমনিরহাটের ধান ক্ষেত ও পুকুর। লালমনিরহাট শহর থেকে শুরু করে জেলার প্রত্যন্ত অঞ্চল এখন বৃষ্টির পানি আর পানি।

 

লালমনিরহাটের বিভিন্ন পুকুর, নদী-নালা, খাল-বিল, মাছের ঘের, ফসলি জমি পানিতে ডুবে আছে। অনেকের বাসা-বাড়িতেও বৃষ্টির পানিতে রয়েছে।

 

ফুলগাছ গ্রামের হযরত আলী, মন্ডলের হাটের আহাদ আলীসহ অনেকই জানিয়েছেন, গত শনিবার থেকে অবিরাম বৃষ্টিতে লালমনিরহাট জেলার প্রায় অধিকাংশ এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে আছে। বিশেষ করে মাছের ঘের ও পুকুর একাকার হয়ে গেছে। সেই সাথে ঢুবে যাচ্ছে ফসলি জমির ধান ক্ষেত।

 

লালমনিরহাট জেলা সদরের অনেক বাসা-বাড়ি পানিতে নিমজ্জিত। ঠিক একই অবস্থার সৃষ্টি হয়েছে লালমনিরহাট জেলার ৫টি লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায়।

 

লালমনিরহাটের ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা ও মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলাসহ প্রায় সব জায়গা পানিতে তলিয়ে আছে। আউদিয়ার দোলায় পানি নিস্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সেখানেও এমন জলাবদ্ধতা, এমনটাই বলছেন অনেকেই।

 

তারা আরও বলেছেন, অপরিকল্পিত ভাবে মাছ চাষ, অভ্যন্তরীণ খাল-বিলে বাঁধ দিয়ে রাখা জলাবদ্ধতার জন্য দায়ী। তারা এর নিরসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে জানা গেছে শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ১৬১মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে শুক্রবার বৃষ্টিপাত ছিলো ০মিলিমিটার।

 

রোববার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১দশমিক ৯৮মিটার। যা (বিপদসীমা ৫২দশমিক ১৫সেন্টিমিটার) যা বিপদসীমার ১০সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ২৯.৬৮মিটার (বিপদসীমা ৩১.০৯মিটার) যা বিপদসীমার ১৪১সেন্টিমিটার নিচে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone