শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্থবির লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গন

স্থবির লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গন

নানা সাংস্কৃতিক ও নাট্যনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার সাংস্কৃতিক অঙ্গন এক সময় মুখর হয়ে থাকতো। রবীন্দ্র-নজরুল জয়ন্তী থেকে শুরু করে বসন্ত উৎসবসহ বিভিন্ন জাতীয় দিবস পালিত হতো বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে। কিন্তু লালমনিরহাট জেলার সেই সাংস্কৃতিক ঐতিহ্য এখন আর নেই। এখন সরকারি কার্যক্রমের অংশ হিসেবে হাতে গোনা কিছু অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে পড়েছে লালমনিরহাট জেলার সাংস্কৃতিক অঙ্গন।

 

স্বাধীনতা পরবর্তী লালমনিরহাট জেলায় বেশকিছু সাংস্কৃতিক ও নাট্য সংগঠন গড়ে ওঠে। বিশেষ করে পল্লবী, অভিযান শিল্পী গোষ্ঠী, একতা সাহিত্য সংসদ, নব রবি, অগ্রদূত সংসদ, জেলা সাহিত্য পরিষদ, বনলতা সাহিত্য সংঘ, লাল থিয়েটার, রত্মাই থিয়েটার, রংধনু নাট্য গোষ্ঠী, সবুজ বাংলা নাট্য গোষ্ঠী, লালমনি থিয়েটার, বন্ধন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, মুক্ত বিহঙ্গ, লালমনিরহাট জেলা বাউল সমিতি, উত্তর বঙ্গ সংস্কৃতিক পরিষদ, কবি সরুজ একাডেমী, কবি সংসদ বাংলাদেশ, অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী, শাপলা শালুক, দীপ্তি শিখা তরুন সংঘ, সোনালী ক্লাব, বানীনগর রেনেসা ক্লাব, দিবাকর সংঘ, ধরলা সংগীত নিকেতনসহ আরও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন লালমনিরহাট জেলার সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করে রাখত সে সময়।

 

সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ছিল সেই স্বর্ণযুগ। তখন লালমনিরহাট জেলার সাংস্কৃতিক অঙ্গনের সুনাম ছিল বৃহত্তর রংপুর জেলা জুড়ে। এরপর থেকেই নিষ্ক্রয় হতে শুরু করে সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলো। ঝিমিয়ে পড়ে সাংস্কৃতিক অঙ্গন। সংগঠনগুলোর নিষ্ক্রিয়তায় এখন আর পাড়া-মহল্লাগুলোয় পালিত হয় না রবীন্দ্র-নজরুল জয়ন্তী, বসন্ত উৎসব বা নবান্ন উৎসব।

 

এখন শুধু সরকারি উদ্যোগে অথবা ছোটখাটো সংগঠনগুলোর উদ্যোগে মহান বিজয় দিবস, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মতো দিনগুলো পালিত হয় কোনো রকমে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone