শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লালমনিরহাটের সংবাদপত্রের ৩৯বছর

লালমনিরহাটের সংবাদপত্রের ৩৯বছর

লালমনিরহাট জেলা থেকে বর্তমানে নিয়মিত অফসেট পেপারে ৫টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। ১৯৮৪ সালে প্রকাশিত হয় লালমনিরহাট জেলার প্রথম সাপ্তাহিক জানাজানি। ১৯৯১ সালে বের হয় লালমনিরহাট জেলার দ্বিতীয় সাপ্তাহিক লালমনিরহাট বার্তা। ২০১২ সালে বের হয় লালমনিরহাট জেলার তৃতীয় সাপ্তাহিক লালমনির কণ্ঠ। ২০১৪ সালে বের হয় লালমনিরহাট জেলার চতুর্থ সাপ্তাহিক আলোর মনি। ২০১৫ সালে বের হয় লালমনিরহাট জেলার পঞ্চম সাপ্তাহিক লালমনির কাগজ। ২০১৭ সালে বের হয় লালমনিরহাট জেলার ষষ্ঠ সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ। এ পত্রিকাগুলোর মধ্য দিয়ে লালমনিরহাট জেলা দেশের সংবাদপত্রের ইতিহাসে উজ্জ্বল স্থান অধিকার করে নিয়েছে।

 

এদিকে শুরুর থেকে এ সময় পর্যন্ত ‘সাপ্তাহিক আলোর মনি’-এঁর আরেকটি উল্লেখযোগ্য দিক ২০১৪ সালে বের হয়ে নিরবচ্ছিন্নভাবে এটি এখন পর্যন্ত প্রকাশনা অব্যাহত রেখেছে। একটি পত্রিকার স্বল্প আয়ুষ্কালে শুধু লালমনিরহাটের সংবাদপত্র শিল্পে নয়, দেশের সংবাদপত্র শিল্পেও একটি বিরল দৃষ্টান্ত ৷ পত্রিকাটি লালমনিরহাটের সাংবাদিকতাকেও সমৃদ্ধ করেছে। লালমনিরহাট জেলার সংবাদপত্র খুব জোরালো না হলেও একে বারে ঝিমিয়ে পড়েনি। লালমনিরহাট জেলার সংবাদপত্র অগ্রসরতা সময়ের ব্যবধানে উত্তর-উত্তর উন্নতির ধারাবাহিকতা রয়েছে অব্যাহত।

 

লালমনিরহাটের সংবাদপত্রঃ লালমনিরহাট জেলা থেকে ঘোষণাপত্র দেয়া হয়েছে এমন পত্রিকাগুলোর নাম হলো- সাপ্তাহিক জানাজানি, সাপ্তাহিক লালমনিরহাট বার্তা, দৈনিক লাল প্ৰভাত, সাপ্তাহিক লালমনির কণ্ঠ, সাপ্তাহিক আলোর মনি, সাপ্তাহিক লালমনির কাগজ, সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ। তন্মধ্যে সাপ্তাহিক জানাজানি, দৈনিক লাল প্রভাত বর্তমানে পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ হয়েছে।

 

সাপ্তাহিক আলোর মনিঃ ২০১৪ সালের ৬ আগস্ট ‘সাপ্তাহিক আলোর মনি’ নামে পত্রিকাটি ঘোষণাপত্র পায়। লালমনিরহাট থেকে প্রকাশিত পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০১৪ সালের ১৩ আগস্ট। সাংবাদিক মোঃ মাসুদ রানা পত্রিকাটির সম্পাদক, মোঃ রমজান আলী প্রকাশক, মোঃ রবিউল ইসলাম সম্পাদকমন্ডলীর সভাপতি, মোঃ হেলাল হোসেন নির্বাহী সম্পাদক।

 

নিবন্ধনকৃত পত্রিকাসমূহের হালনাগাদ তালিকা থেকে জানা যায়, লালমনিরহাট জেলা থেকে ঘোষণাপত্র দেয়া হয়েছে এবং নিয়মিত প্রকাশনা হচ্ছে এমন পত্রিকাগুলোর নাম হলো- সাপ্তাহিক লালমনিরহাট বার্তা, সাপ্তাহিক লালমনির কণ্ঠ, সাপ্তাহিক আলোর মনি, সাপ্তাহিক লামনির কাগজ, সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ। এছাড়া উপজেলা পর্যায়ে কোন প্রকাশিত পত্রিকা নেই ।

 

উল্লেখ্য যে, এ জেলায় কোন দৈনিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হয় না মর্মে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, লালমনিরহাট (জুডিসিয়াল মুন্সিখানা) সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone