শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
পলিথিনের ব্যবসা জমজমাট নজরদারি নেই প্রশাসনের

পলিথিনের ব্যবসা জমজমাট নজরদারি নেই প্রশাসনের

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ আইনকে তোয়াক্কা না করেই লালমনিরহাট জেলার সর্বত্র পলিথিন ব্যবসার ছড়াছড়ি শুরু হয়েছে।

 

প্রশাসনের তোয়াক্কা না করে একটি সিন্ডিকেট লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা এলাকায় প্রতিদিন হাজার হাজার টাকার পলিথিন বিক্রি করছে। প্রতিটি ভোক্তাজাত ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পলিথিন ব্যবহার করা হচ্ছে। অথচ প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পলিথিন ব্যবসায়ীরা প্রকাশ্যে তাদের কর্মকান্ড পরিচালনা করলেও প্রশাসন এদের দমনে তেমন সক্রিয় নয়। অভিযোগ রয়েছে- আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলিথিন ব্যবসায়ীদের নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। তা না হলে প্রশাসনের নজরদারি নেই কেন?

 

অনুসন্ধানে জানা যায়, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, ঝুড়ি ব্যাগ শেষে আবারও পলিথিনের দখলে চলে গেছে বাজারগুলো। ব্যবসায়ীদের দাবী, কাগজ বা পাটের ব্যাগে দিয়ে পণ্য নিতে অনেক ক্রেতা অস্বীকৃতি জানায়। বাধ্য হয়েই দোকানিকে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হয়। শুধু পলিথিন বিক্রেতাদের দোষ দিয়ে লাভ নেই। ক্রেতার ভূমিকাও ভেবে দেখতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone