শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
ছিটমহল বিনিময়ের ৮মতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছিটমহল বিনিময়ের ৮মতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “শেখ হাসিনার দুই নয়ন, ছিটমহল বাসীর উন্নয়ন” স্লোগান নিয়ে ছিটমহল বিনিময়ের ৮মতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের ছালেহা সরকার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহলবাসীর আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী কবি ও সাহিত্যিক ও ছালেহা সরকার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য চাষি ও বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বিনিময় কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। এ সময় বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বিনিময় কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে ছিটমহল বিনিময়ের ৮বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone