শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত-৫

শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত-৫

Exif_JPEG_420

লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ কে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪/৫জন আহত হয়েছে।

 

শনিবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোরবান আলী ও তার অনুসারীদের সাথে ট্রাক শাখার সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে শ্রমিক নেতা কোরবানসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়পক্ষকে সড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

এদিকে দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবু পুনিল চন্দ্র-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone