শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “দুনিয়ার মজদুর এক হও এক হও” স্লোগান নিয়ে আগামী ২৯ জুলাই ২৩ লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর নির্বাচনী সাধারণ সভায় বহিরাগত শ্রমিকদের সদস্য পদ বাতিল ও নতুন করে সদস্য ভূক্তির মাধ্যমে নতুন ভলিউম ও ভোটার তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর সাধারণ শ্রমিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর শ্রমিক নেতা মোঃ কোরবান আলী-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর সদস্য সিফাত হোসেন মুন্না, সাধারণ শ্রমিক মোঃ আলতাফ হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৯ জুলাই লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৯৪) এর নির্বাচনী সাধারণ সভায় বহিরাগত শ্রমিকদের সদস্য পদ বাতিল ও নতুন করে সদস্য ভূক্তির মাধ্যমে নতুন ভলিউম ও ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone