শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের বরাদ্দ প্রদান অনুষ্ঠিত

বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের বরাদ্দ প্রদান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের বরাদ্দ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ বরাদ্দ প্রদান অনুষ্ঠিত হয়।

 

ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন প্রমুখ। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট রেলওয়ে শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলীসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন বলেন, যা টেন্ডার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজগুলো ঠিকাদারের নিকট হতে সঠিক ভাবে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হইল।

 

জানা গেছে, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এঁর সুপারিশকৃত ৭৮.৭৬ লক্ষ টাকা নিম্নবর্ণিত চারটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।

 

বিদ্যালয় সমূহ হলো- কে. ডি বুড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইর খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone