শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাটের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে মোগলহাট ইউনিয়ন টুর্ণামেন্ট কমিটি আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য আব্দুর রউফ প্রমুখ। এ সময় মোগলহাট ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রথম রাউন্ডে দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও (বালিকা) দল এর মধ্যে দিয়ে এ খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone