শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; প্রায় কোটি টাকার ক্ষতি!

আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; প্রায় কোটি টাকার ক্ষতি!

Exif_JPEG_420

লালমনিরহাটের আলোরূপা মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯জন ব্যবসায়ীর দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

 

আগুন লাগার খবর পেয়ে লালমনিহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যবসায়ীদের ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাত ১০টার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেকেই দোকান ও গোডাউন বন্ধ করে চলে গেছেন। হঠাৎই আলোরুপা মোড়ের আর্ট স্কোপ নামক দোকানের উপরে আগুন যা মুহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পরে। আগুনের ভয়াবহতা দেখে অনেকটা নিরুপায় হয়ে পড়েন ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পার্শ্ববর্তী পুকুরের পানি দ্বারা টানা দু’ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

 

আলোরুপা মোড়ের আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খেলা ঘরের প্রোঃ সুশান্ত কুমারের ছেলে ধনঞ্জয় বলেন, আমাদের দোকান বন্ধ ছিলো। রাত ১০টার পর পর এক বন্ধুর ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। এসে দেখি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই।

 

হঠাৎ এই আগুনে অধিক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী লালমনি জেনারেল স্টোরের মালিক বাদল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এটি। আগুনে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেলো। মুহুর্তে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেলো। একেবারে পথে বসে গেলাম। এ সময় তিনি প্রশাসন ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও হোমিওপ্যাথিক চিকিৎসক রাব্বি জানান, এই আগুনে লালমনি জেনারেল স্টোর, খেলাঘর, স্টার ফার্নিচার, আর্ট স্কোপ, মামুন স্টোর ও দোকান লাগোয়া ২টি বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবরে তা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিও এগিয়ে এসেছে।

 

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘন্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে। আর অগ্নিকাণ্ডের সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone