শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
পশুর চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত

পশুর চামড়া সংরক্ষণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” স্লোগান নিয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, পুলিশ সুপারের প্রতিনিধি, এনডিসি ফরিদ-আল-সোহান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমান, জেলা বিপণন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, চেম্বারের প্রতিনিধি আলহাজ্ব সেকেন্দার আলী, মেয়রের এর প্রতিনিধি, লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও লবণ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি, বিসিক লালমনিরহাট জেলা কার্যালয় উপ-ব্যবস্থাপক মোঃ এহেছানুল হক, শিল্পনগরী কর্মকর্তা মোঃ আবু হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ৫৯হাজার ৭শত ৩৫টি (গরু ও মহিষ), ৯৮হাজার ৩শত ৭৬টি (ছাগল ও ভেড়া), চামড়ায় লবনের চাহিদা ১হাজার ৩শত ৫২মেট্টিক টন। লবণ ব্যবসায়ীর তথ্য অনুযায়ী মজুদ আছে ২হাজার ৭৫মেট্টিক টন। লবণের কোন ঘাটতি নেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone