শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
পাটগ্রামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে হাবিবুল সভাপতি ও বাদল সাধারণ সম্পাদক

পাটগ্রামে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে হাবিবুল সভাপতি ও বাদল সাধারণ সম্পাদক

জাতীয় পার্টি পাটগ্রাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে জাতীয় পার্টি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

জাতীয় পার্টি পাটগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি আবু ছায়েদ আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি। এতে প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মোস্তফা সেলিম বেঙ্গল। এ সময় পৌর জাতীয় পার্টির সভাপতি হাফিজার রহমান লুনা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, লালমনিরহাট জেলা যুব সংহতির সভাপতি হুমায়ুন কবিরসহ জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুল হক বসুনিয়া সভাপতি ও আবদুর রহমান বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone