শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গণ” স্লোগান নিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ (স্পীড স্কেটিং ও রোপ স্কিপিং) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ জুন) লালমনিরহাট জেলা প্রশাসন অফিসার্স ক্লাবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাসুম, সদস্য মোঃ আসিফ ইকবাল, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, লালমনিরহাট রোলার স্কেটিং ক্লাবের সভাপতি একেএম কামরুজ্জামান, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রোলার স্কেটিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, আগামী ১৩ জুন শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone