শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পৃথক পৃথক ভাবে পালন করেছে পাটগ্রাম উপজেলা ও পাটগ্রাম পৌর বিএনপির নেতা-কর্মীরা।

 

পাটগ্রাম উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল করিমের সভাপতিত্বে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বাসায় মঙ্গলবার বিকাল ৪টা ৩০মিনিটে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান পালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ্ প্রধান, উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিকার রহমান, যুগ্ম আহবায়ক ওয়ালিউর রহমান সোহেল, রফিকুল ইসলাম।

 

অন্যদিকে পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে পুলিশের বাধার মুখে ৯টি ওয়ার্ডের বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিযর সহসভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, আরিফ হাসান প্রধান ডেভিড, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক, হানিফ উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone