শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “কৃষিই সমৃদ্ধি” স্লোগান নিয়ে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টায় ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন-এঁর সভাপতিত্বে মোঃ শাহাদাত হোসেন হিমেল-এঁর সঞ্চালনায় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন রংপুর অঞ্চলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, রংপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ মোঃ মোবাচ্ছের রহমান, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, রংপুর অঞ্চলের উপ-পরিচালক (বীজ বিপনন) কৃষিবিদ মোঃ মাসুদ সুলতান, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কৃষিবিদ আকতারুন্নাহার, সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২৩ এর আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম খান টিটু, বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, ক্যাশিয়ার আশরাফ হোসেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone