শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাড়ির আঙ্গিনায় শোভাবর্ধন করেছে জবা ফুলগাছ সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক
এককালীন অনুদানের চেক ও রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এককালীন অনুদানের চেক ও রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটের উচ্চ শিক্ষা, চিকিৎসা জনিত আবেদনকারীগণের মাঝে এবং ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির এককালীন অনুদানের চেক ও রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা সমাজ কল্যাণ আওতাধীন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজিত এ চেক ও রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান-এঁর সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুর মোর্শেদ মিঁয়া-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম খোরশেদ রেজা, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ পাটগ্রাম উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

প্রসঙ্গত, ভিক্ষুকদের পুর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে ৪জন ভিক্ষুকের মাঝে ৪টি রিক্সা ও ৯জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৫০হাজার টাকার চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone