শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সুইডেন দূতাবাসের প্রতিনিধি দল স্বপ্ন প্রকল্পের ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পরিদর্শনে

সুইডেন দূতাবাসের প্রতিনিধি দল স্বপ্ন প্রকল্পের ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পরিদর্শনে

Exif_JPEG_420

লালমনিরহাটে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের ২য় পর্যায়ের ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২১ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইউএনডিপির আয়োজনে এ ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করেন বাংলাদেশের ঢাকা সুইডেন দূতাবাস দলের হেড অফ ডেভেলপমেন্ট কো-অপারেশনের কাউন্সিলর/ ডেপুটি হেড অফ মিশন মিস মারিয়া স্ট্রিডসম্যান, বাংলাদেশের ঢাকা দূতাবাসের কূটনীতিক মিস ফ্রেডরিকা নরেন, বাংলাদেশ ঢাকা’র সুইডেন দূতাবাস ন্যাশনাল প্রোগ্রামার অফিসার মিঃ ইকরামুল এইচ সোহেল। এ সময় ইউএনডিপির বাংলাদেশের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি মিঃ প্রসেনজিৎ চাকমা, স্বপ্ন ও উইং এর জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মিঃ কাজল চ্যাটার্জি, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি, ভূমি অধিগ্রহণ, আরএম শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা, ইউএনডিপির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মুদুল হক মুকুল, রাজপুত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, সচিব মোঃ সোলায়মান আলী প্রমুখ।

 

জানা যায়, রাজপুর ইউনিয়নের ৪, ৫ এবং ৬নং ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। উক্ত ওয়ার্ড হতে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ১২জন দুঃস্থ মহিলা উপকারভোগী নির্বাচন করা হয়। পরবর্তীতে বাকি ওয়ার্ড হতে একই পদ্ধতিতে আরও ২৪জন উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত উপকারভোগীগণ ১২ মাসের জন্য SWAPNO (স্বপ্ন) প্রকল্পের আওতায় ঐ এলাকার রাস্তা ঘাট ও অন্যান্য সরকারি সম্পদ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করবেন। নির্বাচনের ১ সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট এলাকায় মাইক/ ঢোল সহরতের মাধ্যমে প্রচার করা হবে। নির্ধারিত তারিখে লটারির মাধ্যমে মহিলা উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্পন্ন হবে। তন্মধ্যে, ডিজিটাল পদ্ধতিতে ৩৭জন ডাটা ইন্টি করে।

 

পরে লালমনিরহাট সদরের স্বপ্ন প্রকল্প ও রাজপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় “তিস্তা নিরাপদ পানি” শোধনাগার স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

 

প্রসঙ্গত, ২০ মে হতে ২২ মে পর্যন্ত সুইডিশ দূতাবাসের প্রতিনিধি দলটি নীলফামারী, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের স্বপ্ন প্রকল্পের আওতায় উপকারভোগী মহিলাদের মাঠ পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone