শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
ডেলটা লাইফ ইনসিওরেন্সের মৃত্যুদাবী ১লক্ষ ৭৫হাজার ৬৭৩টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

ডেলটা লাইফ ইনসিওরেন্সের মৃত্যুদাবী ১লক্ষ ৭৫হাজার ৬৭৩টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক লালমনিরহাট জেলা শহরের থানাপাড়া এলাকার মৃত্য উত্তম কুমার মোদক মৃতুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের থানাপাড়াস্থ মৃত- উত্তম কুমার মোদক এর বাড়িতে তার নমিনী মা কল্পনা রাণী মোদক ১লক্ষ ৭৫হাজার ৬শত ৭৩টাকার চেক গ্রহণ করেন।

 

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীণ বীমা লালমনিরহাট ইউনিট কার্যালয়ের জুনিয়র অফিসার মোঃ নূরুল ইসলাম-এঁর সভাপতিত্বে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গণ-গ্রামীণ বীমা লালমনিরহাট ইউনিট কার্যালয়ের বীমা এজেন্ট মোঃ খাদেম আলী-এঁর সঞ্চালনায় আয়োজিত মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড জোন অপারেশন সেন্টার রংপুরের সিনিয়র ম্যানেজার (ইনচার্জ-অপারেশন) মোঃ মশিউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড জোন অপারেশন সেন্টার রংপুরের সিনিয়র অফিসার মোঃ লাইসুজ্জামান। এ সময় নমিনী কল্পনা রাণী মোদক, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব মোদক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড লালমনিরহাট ইউনিটের গ্রাহক মৃত্য উত্তম কুমার মোদক একটি বীমা করেন এবং ১২কিস্তির টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড তাঁর বীমার ১লক্ষ ৭৫হাজার ৬শত ৭৩টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone