শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ/২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ/২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ/২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ মে) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলা এলএসডিতে লালমনিরহাট খাদ্য বিভাগের আয়োজনে এ ধান, চাল ও গম সংগ্রহ/২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এ সময় লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার অনুকূলে অভ্যন্তরীণ বোরো ধান ৪০৫৮মেঃ টন, চাল ১২৮৩২মেঃ টন ও গম ৩০২মেঃ টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone