শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সহিদার রহমান-এঁর ইন্তেকাল

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সহিদার রহমান-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সহিদার রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭০বছর।

 

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

বেশ কিছু দিন ধরে মোঃ সহিদার রহমান বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

পর দিন রোববার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ কেন্দ্রীয় ইদগাঁ মাঠ ও মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে লালমনিরহাটের ফুলগাছ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মৃত্যুকালে তিনি ৩পুত্র, ১কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য যে, মোঃ সহিদার রহমান কোদালখাতা জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং ফুলগাছ কেন্দ্রীয় ইদগাঁ মাঠ ও মাদরাসার কোষাধ্যক্ষ ছিলেন।

 

তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone