শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বাঁশপচাই ভিতরকুটি (সাবেক ছিটমহল)স্থ সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম-এঁর সহযোগিতায় সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ ঈদ উৎসব উপহার ও খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি হারুন অর রশীদ প্রমুখ। এ সময় খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উৎসব উপহার জন প্রতি ৫শত টাকা করে মোট ৩০হাজার টাকা ও ১শতাধিক অভিভাবক, এলাকাবাসীকে সেমাই, লাচ্চা সেমাই, চিনি, দুধ, মসলার প্যাকেট বিতরণ করা হয়।

 

পরে সালেহা সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীদের মাঝে সম্মানীর অর্থ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone