শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা

বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা করেছে।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না দিয়ে এবং নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আল্লাহর দান অটো চিড়া ও মুড়ি মিলকে ৫হাজার, মাস্টার অয়েল মিল (সরিষার তেল)কে ৩হাজার, ওজনে কম দেয়ার অপরাধে একই আইনে জিয়ারুলের মাংসের দোকানকে ১হাজার ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্রাংক এর বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় শাহীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫হাজার জরিমানাসহ মোট ৪টি মামলার ১৪হাজার জরিমানা করা হয়। পাশাপাশি বড়বাড়ী বাজারের মাছ, মাংসের ৫টি দোকানে ব্যবহৃত ওজন- যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতআরা ফেরদৌস। আদালতকে সহায়তা করবন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস কার্যালয়ের, ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর প্রধান উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone