শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে- অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে- অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া উর্ধ্বগতি হাসিনা সরকারের সর্বগ্রাসী দুর্নীতি এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে- অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জিন্নাত আরা ফেরদৌস রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপির এ অবস্থান কর্মসূচি দুপুর ২টা ৩০মিনিটে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone