শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের মহেন্দ্রনগর তওসীল অফিস মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার সভাপতি ও লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, অ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি রাশেদ জামান বিলাশ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন বক্কর, চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, দপ্তর সম্পাদক খন্দকার সিরাজুল হক রানা প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-দফতর সম্পাদক গোলাম সারোয়ার বকুল, সদস্য আতিকুর রহমান কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ শরাফত আলী পেয়ারা, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম খান, বাংলাদেশ আওয়ামী লীগ মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসানুল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone