শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত; গুলিবিদ্ধ এক

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত; গুলিবিদ্ধ এক

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশী নিহত। এতে গুলিবৃদ্ধ হয়ে শহিদুল (৩০) রংপুরের একটি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

 

রোববার (২ এপ্রিল) ভোরে জেলার পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত মেইন পিলার ৮৬৪ কাছে এ ঘটনা ঘটেছে।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

 

নিহত রবিউল ইসলাম (৫০) পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে।অপরদিকে গুলিবিদ্ধ হয়ে শহিদুল (৩০) রংপুরের একটি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন। সে পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।

 

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রোববার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর বিওপির সীমান্তের মেইন পিলারের ৮৬৪ হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রীজ নামক স্থানে বাংলাদেশী ৪/৫জন চোরাকারবারী অবৈধভাবে ভারতীয় অংশে প্রবেশ করলে ভারতে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়ান চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে ২ রাউন্ড গুলি ফায়ার করে। এতে বাংলাদেশী চোরাকারবারী মোঃ রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অপরদিকে শহিদুল (৩০) বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রংপুরে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

 

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারী করতে গেলে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপর জন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone