শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছে সাপটানা একাদশের ভক্তরা। মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনালে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। এই অর্জনে লালমনিরহাটের সাপটানা বাজারের সাপটানা একাদশের ভক্তরা উল্লাস করেছেন।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে লালমনিরহাট পৌরসভার সাপটানা বাজার থেকে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সবুজ সংঘের সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ সাপটানা একাদশের খেলোয়ারবৃন্দ ও সাধারণ মানুষ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

 

পায়ে হেটে সাপটানা একাদশের শুভাকাঙ্ক্ষীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আবার ও মিলিত হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে সাপটানা একাদশকে অভিবাদন জানান।

 

এ বর্ণাঢ্য শোভাযাত্রায় সাপটানা একাদশ আনন্দ-উল্লাস করেন।

 

প্রসঙ্গত, বুধবার (২২ মার্চ) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের হাইস্কুল ফুটবল খেলার মাঠে সবুজ সংঘের আয়োজনে লালমনিরহাট পৌরসভার মেয়র এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক/ সদস্য সচিব এর আহবানে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone