শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন!

সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন!

Exif_JPEG_420

স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানাদি নিয়ে খুবই অসহায় ও মানবেতর ভাবে বসবাস করে জাহানারা ও তার পরিবার। স্থায়ী বসত ভিটা চেয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তিনি।

 

জানা যায়, লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহজাহান কলোনীর এক সময়ের পত্রিকা বিক্রেতা (হকার) আমিনুল কয়েক বছর আগে ট্রেনে কাটা পরে মারা যান। তার পর থেকে তার স্ত্রী জাহানারা (৩৭) তিন সন্তান নিয়ে খুব কষ্টে বেঁচে আছেন।

 

মঙ্গলবার (২১ মার্চ) লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে জাহানারা বলেন, আমি স্বামী ও সন্তানাদিসহ ইতিপূর্বে আমার পিত্রালয়ে ঘর সংসার করাকালীন আমার স্বামী ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। আমার স্বামী জীবদ্দশায় প্রতিবন্ধী থাকার পরেও পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। পরবর্তীতে তার মৃত্যুর পর আমি ও আমার সন্তানাদিসহ আমার পিত্রালয় হতে সুরকিমিল নামক স্থানে অন্যের আশ্রয়ে মানবেতর জীবন যাপন করে আসছি। আমি জানি যে, মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আপনার আওতাধীন লালমনিরহাট অঞ্চলে মুজিব পল্লী নির্মিত হয়। আমি সুষ্ঠুভাবে বসবাস ও আমার অভাগা সন্তানদের নিয়ে জীবন যাপন করার জন্য উক্ত নির্মিত মুজিব পল্লীতে একটি গৃহ ও জমি পাওয়ার আকুল আবেদন করছি।

 

মুজিববর্ষের গৃহ বরাদ্দের অনুলিপি সদয় অবগতি ও জ্ঞাতার্থে মেয়র, লালমনিরহাট পৌরসভা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লালমনিরহাট সদর, উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর এর নিকট প্রেরণ করা হয়েছে মর্মে জানা গেছে।

 

প্রসঙ্গত, “একখণ্ড জমি আর একটি ঘর চায় স্বামী হারা জাহানারা” শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone