শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট পৌরসভার আয়োজনে “সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহারই পারে স্মার্ট বাংলাদেশ গড়তে” এ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। মডারেটর ছিলেন শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এন্তাজুর রহমান। বিচারক মন্ডলী ছিলেন বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামান, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম, শেখ শফি উদ্দিন কমার্স কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশীদ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বির্তক প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়, বিআর সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়, পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীগণ পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।

 

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone