শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
আলুর বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই চাষীদের; ব্যস্ত কৃষক-কৃষাণী!

আলুর বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই চাষীদের; ব্যস্ত কৃষক-কৃষাণী!

এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় লালমনিরহাটে আলুর বাম্পার ফলন হলেও কোল্ডষ্টোরেজ করা নিয়ে বিপাকে আলু চাষীরা। ক্ষেত থেকে আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এ জেলার আলু চাষী ও কৃষক-কৃষাণীরা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ১৭হাজারেরও অধিক কৃষক এখন তাদের চাষকরা আলু ঘরে তুলে আনার পর প্রক্রিয়াজাত করে কোল্ডষ্টোরেজ করে রাখার ব্যস্ত সময় পাড় করছেন।

 

এ জেলার মানুষের চাহিদার বেশী ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা বলেছেন এ জেলার দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তারা। যদি আবাদি আলুর বাজার দর ঠিক থাকাসহ বিদেশে আলু রপ্তানি করা যায় তাহলে এখানকার কৃষকগণ তামাক চাষ না করে আর্থিকভাবে আলু চাষে লাভবান হয়ে ওঠবেন।

 

লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার প্রায় সবগুলো গ্রামের কৃষক-কৃষাণী আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন।

 

আলু চাষীরা বলেন, বাজারে আগাম আলুর দাম ভালো পাওয়ার আশায় কেউ কেউ কোল্ডষ্টোরেজ করা প্রস্তুতি নিলেও গেলো বারের চেয়ে বস্তা প্রতি প্রায় ৪০টাকা বেশী ভাড়া হওয়ায় অনেকটাই হতাশা ব্যক্ত করছেন। অপরদিকে বর্তমানে আলুর মৌসুম থাকা সত্বেও বাজারে খুচরা বিক্রেতারা কিনছেন ১৫-২০টাকা প্রতি কেজি আলু।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, এই আলু চাষে যেমন লাভবান হচ্ছেন চাষীরা, তেমনি এই অভাবের সময় আলু উত্তোলনের কাজ করে জীবন যাপন করছেন আলু ক্ষেতে কাজ করা দিনমজুরগণ।

 

এবছর লালমনিরহাট জেলায় ৬হাজার ২শত হেক্টর জমিতে আলু চাষ অর্জিত হয়েছে। তবে বর্তমান বাজার মূল্য ভালো আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone