শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত

লালমনিরহাটে “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone