শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে মতিয়ার-কালাম-আকমল-রাজু প্যানেল বিজয়ী

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে মতিয়ার-কালাম-আকমল-রাজু প্যানেল বিজয়ী

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র (২০২৩-২০২৫ খ্রিঃ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মতিয়ার-কালাম-আকমল-রাজু প্যানেল এর প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল ৫টায় অপর প্যানেল এর সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। ফলে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিয়ার-কালাম-আকমল-রাজু সমর্থিত পুরো প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

 

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. গোলাম মোস্তফা, সদস্য নির্বাচন কমিশন অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, সদস্য নির্বাচন কমিশন অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন স্বাক্ষরিত ফলাফল সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতিঃ অ্যাড. মতিয়ার রহমান। সহ-সভাপতিঃ অ্যাড. আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদকঃ অ্যাড. আকমল হোসেন আহমেদ। সহ-সাধারণ সম্পাদক: অ্যাড. সরিফুল ইসলাম রাজু। কোষাধ্যক্ষঃ অ্যাড. আব্দুল রশিদ প্রধান। লাইব্রেরী সম্পাদকঃ অ্যাড. হাফিজুর রহমান হাফিজ। সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদকঃ অ্যাড. নজরুল ইসলাম। সদস্যঃ অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (সবুজ), অ্যাড. আশরাফ হোসেন বাদল, অ্যাড. জাহেদুল হক (জাহিদ), অ্যাড. নজরুল ইসলাম বসুনিয়া রাজু, অ্যাড. মধুসুদন রায় মধু, অ্যাড. রকিবুল হাসান খান রকু, অ্যাড. সফুরা বেগম (রুমী), অ্যাড. হুমায়ুন কিবরিয়া (সুজন)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone