শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক্সপান্ডেড লাইভলিহুডস্ ফর ২০০০ পুওর হাউজহোল্ডস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিষ্ট্রিক্ট আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসকেএস ফাউন্ডেশন লালমনিরহাট, পরিবেশ প্রকল্প, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) লালমনিরহাট সদরের আয়োজনে আন্ধেরী হিলফে, ই.ভি বন জার্মানী, একশনএইড বাংলাদেশ, নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায়, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আফসার আলী, ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী রায়, সমাজ সেবক আঃ কুদ্দুস। বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশন মোগলহাট ইউনিয়ন এফএফ ফরিদা খাতুন, চাঁদের হাসি নারী দলের সভাপতি মাসুদা আক্তার মিনু, জুই মহিলা সমিতির সদস্য খাদিজা বেগম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, এসকেএস ফাউন্ডেশন মোগলহাট ইউনিয়ন এফএফ রতন কুমার রায়সহ নারী দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone