শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগান নিয়ে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৬ মার্চ) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের হাইস্কুল ফুটবল খেলার মাঠে সবুজ সংঘের আয়োজনে লালমনিরহাট পৌরসভার মেয়র এর সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক/ সদস্য সচিব এর আহবানে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সবুজ সংঘের সভাপতি শফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে সবুজ সংঘের সাধারণ সম্পাদক জিসান পাটোয়ারী বাবু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। উদ্বোধক ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস স্বপন, লালমনিরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু, সবুজ সংঘের সাবেক সভাপতি হারুন অর রশিদ বকুল, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়রের সহধর্মিণী ও সমাজকর্মী জাকিয়া সুলতানা রিমু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ সবুজ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় শহীদ সোহেল স্মৃতি সংসদ ও আকাশ ক্লিনিক একাদ্বশ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone